মেহেরপুরের গোভীপুরে আবুল কাশেম-কায়েম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে হরিরামপুর সীমান্ত ক্লাব চ্যাম্পিয়ন

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যেগে গোভীপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম আবুল কাশেম-কায়েম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে হরিরামপুর সীমান্ত ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব ৩-১ গোলে প্রতিবেশী গ্রাম ঝাঁঝাঁ একাদশকে পরাজিত করে।
খেলার প্রথম আর্ধে হরিরামপুরের আহসান এবং ঝাঁঝাঁর পক্ষে শিশির ১টি করে গোল করেন। বিরতীর পর খেলা শুরু হলে হরিরামপুরের রাজু ও রিপন একটি করে ৩-১ গোলের ব্যবধানে শিরোপা নিশ্চিত করে। খেলায় ঝাঁঝার শিশির সেরা খেলোয়াড় এবং রায়পুর জাগরণীর সুমন সর্বচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন।
খেলা শেষে বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ্ জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। ভৈরব ক্লাবের সভাপতি আলী রেজা বিচ্ছুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি শাহ নেওয়াজ, মাসুম পারভেজ, ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু, সানোয়ার হোসেন। বক্তব্য রাখেন আব্দুল মোতালেব, জাহাঙ্গীর আলম, হায়দার আলী খান প্রমুখ। এরআগে সভাপতি ও প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।