× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

মেহেরপুরের গাড়াবাড়িয়া গ্রামে প্রীতি ফুটবল ম্যাচে মেহেরপুর এফসিবি ক্লাব জয়ী

admin
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০৮-১৬ )মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে প্রীতি ফুটবল ম্যাচে মেহেরপুর এফসিবি ক্লাব জয়লাভ করেছে।

গতকাল শুক্রবার বিকেলে কুতুবপুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দল কুষ্টিয়া জেলার দৌলতপুর চরমলিপাড়া একাদশকে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। প্রথমার্ধের খেলায় দুই দলই গোল করতে ব্যার্থ হয়। ২য়ার্ধের ১০ মিনিটের মাথায় রকিবুলের দেয়া গোলে এগিযে যায় কুষ্টিয়া দৌলতপুর চরমলিপাড়া একাদশ। পরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে মেহেরপুর এফসিবি ক্লাব। ১৮ মিনিটের মাথায় মিলনের দেয়া গোলে সমতায় ফেরায় তারা। নির্ধারিত সময়ের মধ্যে আর কোন দল গোল করতে না পারায় খেলা গড়াই ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৫-৪ গোলে এফসিবি ক্লাব দৌলতপুর চরমলিপাড়া একাদশকে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমার রানা, সাহাবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্য এস.আই টিপু সুলতান, সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিতুল বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোঃ শওকত হোসেন, মোসায়েদ আলী, ইছহাক আলী সুফি, ও মোফাজ্জেল আলী। কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..