× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

মেহেরপুরের গাংনীতে প্রেমিক যুগলের আত্মহত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর:মেহেরপুরের গাংনীতে তাফফিয়া মুন্নি (১৪) ও মিনারুল ইসলাম (২৫) নামের দুই প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। বুধবার রাতে গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাসফিয়া স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ও বালিয়াঘাট গ্রামের মুন্তাজ আলীর মেয়ে। মিনারুল ইসলাম একই গ্রামের হাবুজেল আলীর ছেলে।
তাসফিয়া মুন্নির বড় বোন রেকসোনা খাতুন জানান, বয়স না হওয়ার কারনে বিয়ে দিতে রাজি না হওয়ায় অভিমান করে বিষপান করে তাসফিয়া মুন্নি। পরে তাকে বামুন্দী আল শেফা ক্লিনিকে ভর্তি করার পর বুধবার রাত ১০ টার দিকে সে মারা যায়।
মিনারুল ইসলামের বড় ভাই জুয়েল রানা জানান, বাড়ির পাশে তাসফিয়া মুন্নি নামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল মিনারুলের। তাসফিয়া মুন্নি বিষপানে আত্মহত্যা করেছে এমন সংবাদে বুধবার গভীর রাতে নিজ বাড়িতে গলায় রশি বেধে আত্মহত্যা করে মিনারুল ইসলাম।
স্থানীয়রা জানান, মিনারুল ইসলাম প্রাপ্ত বয়স্ক হলেও তাসফিয়া মুন্নি অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারনে উভয় পরিবার বিয়ে দিতে রাজি হয়নি। মিনারুল ইসলামের অন্যত্র বিয়ে দেওয়ার কথাবার্তা চলছে এমন সংবাদ পেয়ে তাসফিয়া মুন্নি বিষপানে আত্মহত্যা করে। পরে প্রেমিকার আত্মহত্যার খবর পেয়ে আত্মহত্যা করে প্রেমিক মিনারুল ইসলাম।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, প্রেমিক যুগলের আত্মহত্যার খবর শুনে
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..