× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

পিআইডি

মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
ডিজেল উদ্ধার

মেহেরপুরের গাংনীতে সাহেবনগর বাজার এলাকায় গতরাত আনুমানিক ২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ একটি অভিযান পরিচালনা করেছে।

অভিযানকালে ঝিনাইদহ-ঢ-৪১-০০৪৩ নম্বরের একটি ট্রাংকলরি হতে প্রায় ৪ হাজার ৫শ’ লিটার ডিজেল জব্দ করা হয় (৬০০ লিটার ভরা থাকা অবস্থায়)।

প্রাথমিক তথ্যে জানা যায়, লরিটি খুলনা ডিপো হতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত গন্তব্যে না গিয়ে সাহেবনগর বাজারে থেমে স্থানীয় এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে ডিজেল খালাস করছিল।

এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা জব্দকৃত তেল সরবরাহের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। ফলে উক্ত ডিজেলসহ লরিটি জব্দপূর্বক থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে নিয়মিত মামলার আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..