× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

মেহেরপুরে ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত

admin
হালনাগাদ: রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: “সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ৯ টার দিকে জেলা সমবায় অফিস চত্বর থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষে হয়।

জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা সমবায় অফিসার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা র‌্যালিতে অংশ নেয়।

পরে সেখানে সংসদ সদস্য ফরহাদ হোসেন জাতীয় পতাকা ও জেলা প্রশাসক শফিকুল ইসলাম সমবায় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমার- উজ্জামান, জেলা মৎস্যজীবী সমবায় প্রতিনিধি সহিদ সাদেক হোসেন বাবুল, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রত্নারাণী পাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা কাজী মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হরিরাামপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ প্রতিনিধি আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ৫ সমবায় সমিতি ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা সমবায় অফিসের পরিদর্শক মাহবুবুল হক মন্টু।


এ ক্যটাগরির আরো খবর..