× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

মেহেরপুরে হয়ে গেল দুই দিন ব্যাপি হা-ডু-ডু খেলা

admin
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (০১-১০-১৬)ঃ কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। এই খেলা জাতীয় খেলায় সমাদৃত হলেও গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলাটি এখন আর চোখে পড়ে না। বাংলার ঐহিত্যকে আবারো ফিরিয়ে নিয়ে আসতে মেহেরপুরের সুবিদপুর গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হয়ে গেল গেল বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ব্যাপি হা-ডু-ডু খেলা। পৃষ্ঠপোষতকা না থাকায় এখন সচারাচর আর দেখা মেলে না এই খেলার। খেলাটি দিন দিন হারিয়ে যাওয়ায় এর খেলোয়াড়ের সংখ্যাও কমছে। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় করেছিল বিভিন্ন বয়সের মানুষ।

হা ডু ডু খেলার উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান। মেহেরপুরের শোলমারি, ঝাওবাড়ীয়া নওদাহপাড়া, হিতিমপাড়া, তেরোঘোরিয়া, কাথুলী, আশরাফপুর, শুভরাজপুর, রাজনগর, পুরন্দপুর সহ বিভিন্ন এলাকার ১৬ টি দল খেলায় অংশ গ্রহন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

মেহেরপুর সুবিদপুর গ্রামের বাবলু হোসেন ও খেলোয়াড়েরা জানান, হা-ডু-ডু জাতীয় খেলা হলেও এই খেলার আয়োজন না থাকায় পুরোনোরাই এই খেলা খেলছে, নতুন কোন খেলোয়াড় তৈরী না হওয়ায় অনেকে খেলোয়াড় অবসর নিয়েছে অনেকে মারা গিয়েছে। অনেক দিন পর এই খেলা দেখতে পেয়ে খেলা উপভোগ করছেন দর্শনার্থীরা।

মেহেরপুর সুবিদপুর হা-ডু-ডু খেলার আয়োজক কমিটির সদস্য মাহাবুব হোসেন জানান, হারনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই আয়োজন। সরকারি পৃষ্ঠপোষতকা আর টুর্নামেন্টের মাধ্যমে ঐতিহ্যবাহী এই খেলা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দাবি আয়োজকদের।


এ ক্যটাগরির আরো খবর..