× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১; আহত-১

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর(০৬-০৪-১৬):মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুরে মটর সাইকেলের ধাক্কায় বাই-সাইকেল চালক সুরাত আলী নিহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের গোলাপ আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মোটর সাইকেল চালক রিপন (৩৮)। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনার সময় বাজার করার উদ্দেশ্যে সুরাত আলী একটি বাই-সাইকেল যোগে বারাদি বাজারে যাচ্ছিলেন। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সদর উপজেলার দরবেশপুর নামক স্থানে পৌঁছালে একটি ছাগলকে বাঁচাতে গেলে একই দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বাই-সাইকেল চালক সুরাত আলী ও মোটর সাইকেল চালক রিপন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৬ টার দিকে মারা যান সুরাত আলী। আহত রিপন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের রবিউল ইসলামের ছেলে।
ময়না তদন্তের জন্য নিহত সুরতের লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..