× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মেহেরপুরে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব-২০১৮ শুরু হয়েছে

admin
হালনাগাদ: রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত বাংলাদেশ’র স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব-২০১৮ শুরু করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৮ দিন ব্যাপি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব-২০১৮-এর প্রদর্শনীতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র সহধর্মিনী বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনলিসা ইসলাম,মেহেরপুর সরকারী কলেজের উপধাক্ষ্য হাসানুজ্জামান মালেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, সাধারণ সম্পাদক সাইদুর রমান,যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ,আলী রেজা বিচু,জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য অজিজুল হক,মিজানুর রহমান হিরন,মহিদুল ইসলাম মহিত,সুলতানা রাজিয়া টনি,আবুল হাসনাত দিপু,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন,মেহেরপুর থিয়েটারের অর্থ সম্পাদক আনোয়ারুল হাসান, মেহেরপুর থিয়েটারের দপ্তর সম্পাদক ফেরদৌস শোভন প্রমুখ। স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব-২০১৮ শুরুর আগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় সাংস্কৃতিক কর্মিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..