× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মেহেরপুরে সাধু সংঘ ও ভক্ত সম্মেলন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাইপুর খন্দকারপাড়ায় সাধু সংঘ ও ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সাধু সংঘ ও ভক্ত সম্মেলনে গুরুপদে আসন গ্রহণ করেন বিউটি ফকিরানী। গোলাম ফকিরের উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনে বিউটি ফকিরের গুরুমা সহ অনেক সাধুর আগমন ঘটে।

অনুষ্ঠানে লালন শাহ’র স্মৃতি স্মরণে গান পরিবেশন করেন বিউটি ফকিরানী, গোলাম ফকির, সুরুজ ফকির, আইনদ্দিন, মাহাতাব, সামারুল, নুর ইসলাম, শিশু শিল্পী দেলোয়ার, মামলত, আসাদুল প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার আবুল হায়াত সোনা, কাজী আব্দুল¬াহ, কাজী নাসিরউদ্দীন, কাজী বোরহানউদ্দিন, বাবু, সাল্টু, মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার কামরুল হাসান দিপু।

সার্বিক সহযোগিতায় ছিলেন আতিয়ার রহমান ও খন্দকার পাড়ার যুব সংঘের ছেলেরা। পরিশেষে ভোজের মাধ্যমে অনুষ্ঠানির সমাপ্তি ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..