× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

মেহের আমজাদ,মেহেরপুর

মেহেরপুরে শুদ্ধ বাণী ও সুরে ২দিন ব্যাপি নজরুল সংগীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শেষ হয়েছে

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
নজরুল সংগীত প্রশিক্ষণ

মেহেরপুরে শুদ্ধ বাণী ও সুরে ২দিন ব্যাপি নজরুল সংগীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শেষ হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার পরিচালনায় এবং মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল সংগীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শেষ হয়। সমাপনী দিনে আনুষ্ঠনিক ভাবে প্রশিক্ষণে অংশগ্রহনকারী ও প্রতিযোগিদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা,সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নূরুল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান। সাংস্কৃতিক কর্মি শাশ^ত নিপ্পন এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক বাংলাদেশের বরেণ্য নজরুল সংগীত শিল্পী মাহমুদুল হাসান,মিরাজুল জান্নাত সোনিয়া,জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান । আলোচনা সভা শেষে অনুষ্ঠানে নজরুল সংগীত ও নৃত্য পরিবশন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..