মেহের আমজাদ, মেহেরপুর
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ও সহানুভুতী সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে মেহেরপুর বিভিন্ন এলাকা হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০ টায় সংস্থার মল্লিকপাড়াস্থ কার্যালয়ে প্রায় দেড়শ’ হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করা হয়।
এসময় আসক’র উপদেষ্টা অ্যাড. আনোয়ার হোসেন, সরোয়ার হোসেন, মোমিনুল ইসলাম, মোহাম্মদ বিন হাশেম কামরুল, আসক’র সভাপতি এবং সহানুভুতী সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কামারুজ্জামান খাঁন, আসক’র সাধারণ সম্পাদক নূর হোসেন আঙ্গুর প্রমুখ উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করেন।