মেহের আমজাদ, মেহেরপুর (০৫-০১-১৭) মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মৃত ৪ সদস্য’র পরিবারের মাঝে ১ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন কার্যলয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা উপস্থিত থেকে মোটর শ্রমিক ইউনিয়নের মৃত পরিবারের সদস্যদের মাঝে ওই অনুদানের টাকা বিতরণ করেন।
এসময় ইউনিয়নের কার্যকারী সভাপতি আফসারুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সহ-সভাপতি আব্দুর রহমান হোঙ্গল, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, কোষাধাক্ষ মনিরুল ইসলাম, শ্রমিক নেতা এরশাদ আলী, রেজাউল হক, অফিস সম্পাদক নাছিম শেখ সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের মরহুম সদস্য শামিম, নাজাত আলী, মিয়ারুল ইসলাম ও বারেকের পরিবারের সদস্যদের মাঝে অনুদানের টাকা দেওয়া হয়।