মেহেরপুরে ভৈরব’র সাহিত্য পত্রিকা ‘স্রোত’এর ১৮২তম সংখ্যার মোড়ক উন্মোচন

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর’এর মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত ‘স্রোত’এর ১৮২তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল রবিবার বিকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে ‘স্রোত’এর ১৮২তম সংখ্যার মোড়ক উন্মোচন অনূষ্ঠানে ‘ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর’এর সভাপতি এ্যাড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ‘ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর’এর সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু। মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত ‘স্রোত’এর ১৮২তম সংখ্যার মোড়ক উন্মোচন শেষে ‘স্রোত’পত্রিকায় প্রকাশিত কবি-সাহিত্যিকরা তাদের স্বরচিত লেখা পাঠ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।