মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইনের উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুর (২৩-১২-১৭): মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইনের (২য় রাউন্ড) উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল কেন্দ্রে একটি শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ জি.কে.এম সামসুজ্জামান। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার ৯৮০ টি কেন্দ্রে ৬৮ হাজার ৭১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৭৯৩ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৯ হাজার ৭২৩ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অলোক কুমার দাসসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।