× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

মেহেরপুরে ভাল আছি এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুন, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুরে “ভাল আছি (Colour of Tears)” নামের একটি সামাজিক গ্রুপের আয়োজনে গতকাল শনিবার বাড়ি মেহেরপুর কার্য্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ওই ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। মেহেরপুরের প্রবাসী ভাই-বোনদের সমন্বয়ে গড়ে উঠেছে সম্পূর্ন অরাজনৈতিক “ভাল আছি (Colour of Tears)” নামের এই গ্রুপটি। এখানে বিশ্বের ৫৭ টি দেশে অবস্থানরত মেহেরপুরের প্রবাসীরা রয়েছেন। এই গ্রুপটির ব্যবস্থাপনায় আছেন এ্যাডভোকেট এম এম, নুরুজ্জামান (বাবু), মেহেদী হাসান খান (মুন্না) ও ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান (দুবাই), এম এস দুর্জয় (সৌদি আরব), আনিসুর রহমান অন্তু (ইংল্যান্ড) ,রিপন আহমেদ (ইটালী), প্রিন্স মাহমুদ ও রাজ খান (মালয়েশিয়া) , রিপন শেখ (ইরাক) , হেতাল মন্ডল (সিংগাপুর) প্রমুখ। প্রবাসী এই গ্রুপটি বাড়ি মেহেরপুরের সাথে সম্মিলিত ভাবে এবার ঈদে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরনে অংশগ্রহন করছে। প্রবাসীরা মেহেরপুরবাসী তথা দেশের মানুষের নিকট দোয়া চেয়েছেন। তারা দেশের মঙ্গল কামনা করে সবার সুখ সমৃদ্ধির জন্য আরও কাজ করার তাগিদ দিয়েছেন এবং তারা সমস্ত দেশবাসীকে সততা এবং নিষ্ঠা দিয়ে একটি সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে অনুরোধ করেছেন । ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট নুরুজ্জামান বাবু, এ্যাডঃ মিজানুর রহমান,মেহেরপুর ডিএসএর প্রশিক্ষক হাসানুজ্জামান হিলন, কামরুজ্জামান সোহেল, ইসমত আরা তিশা, শামসুল ইসলাম রন্জু, মনোয়ারুল মুক্তা, এম এ মাবুদ প্রমূখ। ইফতার মাহফিল শেষে প্রবাসীদের পক্ষ থেকে সমগ্র দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

 

 


এ ক্যটাগরির আরো খবর..