মেহের আমজাদ, মেহেরপুরঃ বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস’১৫ উদযাপন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। স্থানীয় স্বেচছাসেবি সংস্থা সমূহের সহযোগিতায় বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ৯ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়ে জেলা শিল্পকলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী প্রমুখ।