× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

মেহেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা ও পৌর ইমাম সমাবেশ

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মে, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (২৯-০৫-১৮):   মেহেরপুর পৌরসভার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা ও পৌর ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা ও পৌর ইমাম সমাবেশে মেহেরপুর পৌরসভার মেয়র মাহাফুজুর রহমান রিটন-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রসুল।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি আনসার উদ্দিন বেলালী, পৌর ইমাম সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, পৌর কাউন্সিলর আল মামুন, আবদুল্লাহ আল বাকী,জাফর ইকবাল,নুরুল আশরাফ রাজিব,শাকিল রাব্বি ইভান,সোহেল রানা ডলার, মুফতি হাফিজুর রহমান প্রমুখ।

পরে মেহেরপুর পৌরসভার সকল মসজিদের ইমাম ও উপস্থিত সকলকে মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে একটি জায়নামাজ, একটি ডিজিটাল তজবি, টুপি ও এক প্যাকেট খিরখেজুর প্রদান করা হয় ।


এ ক্যটাগরির আরো খবর..