× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে জেলা ছাত্রলীগের নির্বাচনী মিছিল ও সমাবেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুরঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে এবং আওয়ামীলীগ মনোনীত মেহেরপুর-১ (মুজিবনগর-মেহেরপুর) আসনে নৌকার প্রার্থী ফরহাদ হোসেনকে জয়যুক্ত করার লক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে কোর্ট মোড় থেকে একটি নির্বাচনী মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার মোড় ঘুরে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।

মিছিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১(মুজিবনগর-মেহেরপুর)আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামীলীগ সভাপতি ফরহাদ হোসেন এমপি। অন্যান্যের মধ্যে মিছিলে অংশ গ্রহন করেন শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড.ইয়ারুল ইসলাম,জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক,বারিকুল ইসলাম লিজন,সাবেক সাধারন সম্পাদক জুয়েল রানা,মুজিবনগর উপজেলা সাধারন সম্পাদক শেখ শাকিব,সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ,মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল,সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমুখ। মিছিল শেষে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামীলীগ সভাপতি ফরহাদ হোসেন এমপি।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড.ইয়ারুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন,বর্তমান সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহবান জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..