× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান

মেহেরপুরে দেড় লক্ষাধিক টাকার কলা ও লিচু গাছ কর্তন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে দিবালোকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মাঠে কৃষক তুহিন মিয়ার প্রায় ৩০ শতক জমির কলা ও লিচু গাছ কেটে তছরুপ করেছে প্রতিপক্ষ। ওই গ্রামের আব্দুল মতিন লোকজন নিয়ে গাছ কেটে সাবাড় করে বলে অভিযোগ ভুক্তভোগী তুহিন মিয়ার। এতে তার দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তুহিন মিয়া জানান, চাচা রমজান আলীর জমি লিজ নিয়ে কলা আবাদ করেন তিনি। সম্প্রতি  বাগানের প্রতিটি কলা গাছে কাদি নেমেছে। মাস খানেক পরেই কলা বিক্রির আশায় ছিলেন তিনি। তার আগেই গতকাল সোমবার সকালে গ্রামের আব্দুল মতিন দলবল নিয়ে ক্ষেতে গিয়ে কলাগাছ কেটে তছরুপ করে পালিয়ে যায়। তিনি আরো জানান, জমির মালিকানা নিয়ে তার চাচা রমজান আলীর সঙ্গে একই গ্রামের আব্দুল মতিনের বিরোধ চলছিল। ওই বিরোধের বলি হলেন তিনি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..