× Banner
সর্বশেষ
মুসলিম ন্যাটো ঘোষণা মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা প্রচলিত আইনেই হবে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতার বিচার: প্রতিমন্ত্রী মীর হেলাল সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় গণমাধ্যম কমিশন গঠনের দাবী সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি যুবক, দেড় বছর ধরে নেই খোঁজ! ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল

মেহেরপুরে ট্রাক চাপায় মুদি ব্যবসায়ী নিহত

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ গতকাল শনিবার দুপুর একটার দিকে মেহেরপুর শহরের উপকন্ঠ কায়েম কাটার মোড়ে কলা বোঝাই ট্রাক চাপায় মুকুল হোসেন (৩৮) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। পালিয়ে যাওয়ার সময় কাথুলী গ্রামের লোকজন চালক আবু বক্কর ও হেলপার তারেক মিয়াসহ ট্রাকটি আটক করেছে। নিহত মুকুল হোসেন গাংনী উপজেলার সহগলপুর গ্রামের সবদেল মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেহেরপুর শহরের কাজ শেষে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে কায়েম কাটার মোড়ে রাস্তার উপরে দাঁড়িয়ে পরিচিতি এক ব্যক্তির সঙ্গে আলাপ করছিলেন মুকুল হোসেন। এ সময় মেহেরপুর থেকে গাংনীগামী একটি কলা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৯৩) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা জানিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, মরদেহ উদ্ধার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..