মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাগল ও ভেড়ার পিপিআর মুক্তকরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে মৎস্য ও প্রানী সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচীর উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, প্রাণি সম্পদ বিভাগের উপ-পরিচালক কল্যান কুমার ফৌজদার।
অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম,পৌর সভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, ইউ পি চেয়ারম্যান মোঃ শাহ্জামান, খামারী মোহাম্মদ আলী প্রমুখ।




