মেহেরপুর সরকারী কলেজ গেটে যাত্রী ছাউনীর উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা পরিষদের ৮ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত মেহেরপুর সরকারী কলেজ গেট যাত্রী ছাউনীর উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি ফিতা কেটে যাত্রী ছাউনীর উদ্বোধন করেন।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সফিউল ইসলাম সরদার, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, উপাধ্যক্ষ হাসানুজ্জামান মালেক, সরকারী কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা শোভন সরকার প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।

পরে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।