মেহেরপুরে এবার বাউ কুলের ফলন ভাল হওয়ায় লাভবান হচ্ছে চাষী

মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০২-১৯) :   মেহেরপুর জেলায় এবছর বাউ কুলের ফলন ভাল হয়েছে। বর্তমান বাজার দামও ভাল। তবে, বাজারের অস্থিরতা, শীতে চাহিদা কমে যাওয়া এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দিন দিন কুলের আবাদ কমে যাচ্ছে।

মেহেরপুরে উচ্চ ফলনশীল হাইব্রীড জাতের বাউ কুলের ফলন এবার ভাল হয়েছে। বর্তমান বাজার দামে কুল বিক্রি করে লাভবান হচ্ছে চাষী। প্রতি বিঘা জমিতে চাষীদের কুল চায়ে খরচ হযেছে ৫০ হাজার টাকা। বাজারে কুল বিক্রি করে পাচ্ছে এক লাখ টাকার উপরে। কৃষি বিভাগের হিসেবে এবার জেলায় বাউকুলের চাষ হয়েছে ৮০ হেক্টর জমিতে। যা গতবারের চেয়ে ৫০ হেক্টর কম। এর প্রধান কারন বাজারের অস্থিরতা। বর্তমান বাজার দর স্থির থাকলে ভাল লাভের আশা চাষীদের। চাষীরা জানান, বর্তমানে ব্যবসায়ীরা জমি থেকে ৩০ টাকা কেজি দরে কুল কিনে নিয়ে যাচ্ছে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোঃ আক্তারুজ্জামান জানান, বাজারে কুলের চাহিদা প্রচুর। আবহাওয়ার কারণে হয়তো কখনো কুলের ফলন কম হয়। তবে বাজারে দাম ভাল আছে। আগামীতে যাতে কুল চাষ বৃদ্ধি পায় তার জন্য চাষীদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।