মেহের আমজাদ, মেহেরপুর (২৪-০৩-১৭): মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে গনসংযোগ করেছেন।
গনসংযোগ শেষে সেখানকার স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এক মত বিনিময় করেন । এসময় সেখানে উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মঞ্জরুল ইসলাম, সাবেক জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরাতুল ইসলাম ও জহিরুল ইসলাম, অ্যাড. মিয়াজান আলীর ব্যক্তিগত সহকারি মোঃ সেলিম রেজা (দোস্ত), আওয়ামীলীগ নেতা শফি আহম্মেদ, ইউনুছ আলী, খলিল জমিদার প্রমুখ । এ দিন বিকালে বারদী বাজারে গনসংযোগ শেষে সদর উপজেলার আলমপুরে সন্ধ্যায় গনসংযোগ করেন । গনসংযোগ শেষে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় করেন ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, আলমপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মফিজউদ্দিন,আলমপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, কাশেম, জাহিদ, রবিউল প্রমুখ। এসময় অ্যাড. মিয়াজান আলী বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার পক্ষে থেকে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।