× Banner
সর্বশেষ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মেহেরপুরে অসহায় ও দুস্থ রোগীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে অসহায় ও দুস্থ রোগীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন তার নিজস্ব কার্যালয়ে ওই চেক বিতরণ করেন। এ সময় জেলা আ.লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সেখানে উপস্থিত ছিলেন।
এদিন সংসদ সদস্য মেহেরপুর শহরের মল্লিক পাড়ার সেলিনা সুলতানা, স্কুল পাড়ার ইসা খান, ক্যাসবপাড়ার মোস্তাফিজুর রহমান, স্টেডিয়াম পাড়ার আমির শেখ, সদর উপজেলার গোভীপুরের মজনু রহমান, হরিরামপুরের মহাসীন আলী বিশ্বাসকে ৩০ হাজার টাকা করে এবং বেড়পাড়ার আনছার আলীকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..