মেহের আমজাদ, মেহেরপুরঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা করা হয়েছে। আগামী কাল সোমবার কেন্দ্র থেকে নির্বাচিতদের হাতে মনোনয়ন পত্র তুলে দেওয়া হবে।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন জানান, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
আমঝুপি ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্ন্, কুতুবপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার এবং বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামাল বুড়িপোতা ইউনিয়নে। সংসদ সদস্য আরো নিশ্চিত করেন আগামী কাল সোমবার কেন্দ্রের পক্ষ থেকে ওই ৪ ইউনিয়নের ৪ মনোনীত প্রার্থির হাতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র তুলে দেওয়া হবে।