মেহের আমজাদ,মেহেরপুর (০৩-০৩-১৮) ঃ শৃংখলা ভঙ্গের দায়ে মেহেরপুর প্রেস ক্লাবের সদস্য পদ বাতিলসহ ৭ জনকে প্রেস ক্লাব থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন- সাংবাদিক তোযাম্মেল আযম, মিজানুর রহমান, মাহবুবুল হক পোলেন, ইয়াদুল মোমিন, আবু নাসের চৌধুরী, মুজাহিদ মুন্না ও দিলরুবা খাতুন।
মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আল আমিন হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ঐতিহ্যবাহী সংগঠন মেহেরপুর প্রেস ক্লাবের সদস্য হয়েও সংগঠনের গঠনতন্ত্র পরিপস্থি মেহেরপুর জেলা প্রেসক্লাব নামের সংগঠন করার প্রত্যয়ে ব্যানার ঝুলানো এবং অন লাইন পোর্টাল ও কুষ্টিয়া থেকে প্রকাশিত একটি পত্রিকাতে নতুন কমিটি ঘোষনা দেওয়ায় মেহেরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে গত ২৪ জানুয়ারি/১৮ আঞ্চলিক দৈনিক মাথাভাঙ্গা-তে তাদের কারণ দর্শানো ও সতর্কীকরণ গনবিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে প্রেস ক্লাবের সভাপতি বরাবর লিখিতভাবে কারণ দর্শনোর জন্য অনুরোধ করা হয়। এতে কর্ণপাত না করে তারা আচারণ বিধি লংঘন করেছেন।
মেহেরপুর প্রেস ক্লাবের শৃংখলা ভঙ্গের দায়ে গেল ১৭/০২/২০১৮ তারিখের কার্যনির্বাহী কমিটির জরুরী অধিবেশনে আলোচনা শেষে বিদ্যমান গঠনতন্ত্রের ৮(গ) ধারা মোতাবেক উল্লিখিত ৭ (সাত) জনের মেহেরপুর প্রেস ক্লাবের সদস্য পদ বাতিল এবং প্রেস ক্লাবের পদ ও পদবী হতে চিরতরে বহিস্কার ও বিলুপ্ত করা হয়েছে।





