× Banner
সর্বশেষ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী

মেহেরপুর জেলা বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের জেলা, উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুর জেলা বিএনপি’র একাংশ। গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুর শহরের শাহাজীপাড়াস্থ বিএনপি’র কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি মোঃ আনছার উল হক।
লিখিত বক্তব্যে জানা যায়, দেশব্যাপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটি সমূহের পূণঃগঠনের জন্য কেন্দ্র কর্তৃক নির্দেশ প্রদান করা হয়েছে। ওই চিঠিতে জোর দিয়ে নির্দেশনা দেয়া হয় যে, দলের সব বিভক্ত, বিভেদ, বিরোধ নিস্পত্তি করে কাউন্সিলের মাধ্যমে সব কমিটি গঠন করতে হবে। এছাড়া বিগত আন্দোলন- সংগ্রামে যারা ভয়-ভীতি উপেক্ষা করে অংশ নিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুম সহ্য করেছেন তাদেরকে নেতৃত্বে আনতে হবে। অপর দিকে যারা প্রতারণা মূলকভাবে ফটো সেসন করেছে, আন্দোলনে পিছু টান দিয়েছে তাদেরকে বাদ দেয়া যেতে পারে বলে নির্দেশা দেয়া হয়েছে। কিন্তু এত সব পরিস্কার নির্দেশনা সত্বেও মেহেরপুরের কমিটি গঠনে দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ আমাদেরকে কমিটি গঠনের সব প্রক্রিয়া থেকে দূরে রেখেছেন। এবং কোন কাউন্সিল ছাড়াই ঘরে বসে পকেট কমিটির মাধ্যমে মেহেরপুর সদর উপজেলা ও পৌর কমিটি, গাংনী উপজেলা ও পৌর কমিটি, মুজিবনগর উপজেলা কমিটি এবং জেলা কমিটি গঠন করেছেন বলে তারা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন।
দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের এহেন অগনতান্ত্রিক কেন্দ্রীয় নির্দেশনা বহির্ভূত কর্মকান্ডের প্রতিবাদে  আমরা যারা রাজ পথে থেকে লড়াই সংগ্রম করেছি, জেল জুলুম সহ্য করেছি, মিথ্যা মামলা নিয়ে পুলিশের নির্যাতনে ঘরছাড়া হয়েও লড়াই সংগ্রমে অংশ গ্রহণ করেছি। সে সব বিএনপি’র দীর্ঘ দিনের পরিক্ষীত নেতৃবৃন্দের সমন্বয়ে মেহেরপুর সদর উপজেলা, মেহেরপুর পৌরসভা ও  মেহেরপুর জেলা বিএনপি’র পৃথক পৃথক কমিটি গঠন করতে বাধ্য হয়েছি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফয়েজ মহাম্মদ, জেলা তরুণ দলের আহ্বায়ক কাজি মিজান মেনন, যুবদল নেতা একরামুল হক একা আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা রণি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..