মেহের আমজাদ,মেহেরপুর (২০-০৫-১৮)ঃ মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন জিকেএম সামুসজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ ফরিদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মদ বিজন, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আহমেদ, জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল প্রমুখ।


