× Banner
সর্বশেষ
ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ

মেহেরপুর আমঝুপি ইউপি’র সদস্য মেহেরপুর পৌরসভায় ভোটার হলেন

admin
হালনাগাদ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মোঃ জাফর ইকবালের বিরুদ্ধে আমঝুপি ইউনিয়নের ভোটার তালিকা হতে নাম প্রত্যাহার করে মেহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্ত করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী আমঝুপি ইউনিয়নের ১নং ওয়ার্ড দীঘিরপাড়ার বাসিন্দা মৃত আকবর আলীর ছেলে আতিয়ার মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি অভিযোগ লিপিতে জানিয়েছেন, দীঘিরপাড়া গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ জাফর ইকবাল আমঝুপি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান সদস্য। আমঝুপি ইউনিয়নে তার সদস্য পদ বহাল থাকা সত্বেও তিনি মেহেরপুর পৗরসভার ৫নং ওয়ার্ডের তালিকাভূক্ত ভোটার হয়েছেন। মেহেরপুর পৗরসভার ৫নং ওয়ার্ডের ভোটার তালিকায় ৮৯৮ ক্রমিকে তার ভোটার নং  ৫৭০২৩১০০০৩২৪। অভিযোগকারী আতিয়ার আমঝুপি ইউনিয়ন পরিষদ হতে তার (জাফর ইকবালের) সদস্য পদ বাতিলের আবেদন জানিয়েছেন।

এ ব্যাপারে আমঝুপি ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মোঃ জাফর ইকবাল বলেন- তিনি ভোটার তালিকা হাল নাগাদের সময় তার ভোটার নম্বর আমঝুপি ইউনিয়নের ১নং ওয়ার্ডে  না রেখে

মেহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে স্থানান্তর করছেন। তিনি আরো বলেন- সরকারের পক্ষ থেকে আমার আমঝুপি ইউনিয়সের সদস্য পদ বাতিল করা হলে আমি তা মেনে নেব।


এ ক্যটাগরির আরো খবর..