× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মেসিহীন আর্জেন্টিনার কষ্টের জয়

admin
হালনাগাদ: বুধবার, ২৭ মার্চ, ২০১৯

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যাঙ্গেল কোরেরা।

বলের নিয়ন্ত্রণে শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে ছিল মরোক্কো। প্রীতি ম্যাচে খেলা ছিল কম; ছিল ফাউলের ছড়াছড়ি। পুরো ম্যাচে সব মিলিয়ে ৪৯ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি। মরক্কোর মাঠে প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধের শেষদিকে অ্যাঙ্গেল কোরেরার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

মেসিহীন আর্জেন্টিনাকে মনে হয়েছে রংচটা, ছন্নছাড়া। যেন মাঝিহীন কোনো নৌকা। বল দখলে ব্যর্থ হয়ে যেন ফাউলে মনোযোগী হয় আর্জেন্টাইন খেলোয়াড়েরা। পুরো ম্যাচে ২৭বার ফাউল করেছে স্কালোনির শিষ্যরা। স্বাগতিকেরাও কম কিসে! মরক্কোর খেলোয়াড়েরা ফাউল করেছে ২২টি। এমন ম্যাচে প্রথমার্ধে গোলমুখে বলার মতো শট নিতে পারেনি দুই দলের কোনো খেলোয়াড়ই। অতিথিরা মরক্কোর জালে শট নিয়েছে ১৩টি। এর মধ্য মাত্র দুটি শটই লক্ষ্যে রাখতে পেরেছে আর্জেন্টাইনরা। আর মরক্কোর খেলোয়াড়েরা গোলমুখে শট নিয়েছে ১০টি। দুটি লক্ষ্যে রাখতে পারলেও বাকি সব শটই ছিল বেপথু, এলোমেলো।
৮৩তম মিনিটে মাতিয়াস সুয়ারেজের বাড়ানো বল থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান কোরেরা। অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।


এ ক্যটাগরির আরো খবর..