× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

মেসির চেয়ে এগিয়ে বিরাট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

ক্রীড়া ডেস্কঃ বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের বর্তমান সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। বিরাট তিন ধরনের ফরম্যাটেই দলের অধিনায়ক। দিন দিন বিরাট কোহলির জনপ্রিয়তা বেড়েই চলেছে। এর প্রমাণ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদদের নিয়ে ফোর্বস প্রকাশিত সর্বশেষ তালিকা। যেখানে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির চেয়েও এগিয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার এই অধিনায়ক।

অন্যদিকে গত মৌসুমটা খুব ভালো যায়নি মেসির। ব্যক্তিগত পারফর্মেন্সে উজ্জ্বল থাকলেও বার্সার হয়ে বড় কোন শিরোপা জেতা হয়নি এই তারকা। যার ফলে মাত্র কয়েকদিন আগে পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা নির্বাচিত হন রোনালদো। এর প্রভাব পড়েছে মেসির ব্র্যান্ড ভ্যালুতে। কিন্তু মেসি ও কোহলির চেয়ে অনেক এগিয়ে আছেন রোনালদো (২১.৫ মিলিয়ন ডলার)। তার অবস্থান চতুর্থ।

গত বুধবার ফোর্বস বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলেটদের তালিকা প্রকাশ করে। একইসঙ্গে ক্রীড়াবিদদের ব্র্যান্ড-মূল্যের তালিকাও প্রকাশ করা হয়। ব্র্যান্ড-ভেল্যুর দিক থেকে মেসির চেয়েও এগিয়ে রয়েছেন বিরাট কোহলি।

তবে ব্র্যান্ড-ভেল্যুর দিক থেকে সবার ওপরে রয়েছেন জনপ্রিয় টেনিস তারকা রজার ফেদেরার। আমেরিকান বাস্কেটবল তারকা ল্যাবরন জেমস দুইয়ে এবং বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট রয়েছেন তিন নম্বরে। এই তালিকায় মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো চারে রয়েছেন।

সাত নম্বরে থাকা কোহলির চেয়ে দুই ধাপ পিছিয়ে রয়েছেন মেসি। আমেরিকান দুই পেশাদার গলফার ফিল মিকেলসন এবং টাইডার উডস রয়েছে যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে। আট নম্বরে থাকা গলফার রোরি ম্যাকলেরয় এবং দশ নম্বরে থাকা বাস্কেটবল তারকা স্টেফেন কারি রয়েছেন কোহলির চেয়ে পিছিয়ে।

ব্র্যান্ড ভেল্যু বিবেচনায় শীর্ষ ১০ ক্রীড়াবিদঃ

১) রজার ফেদেরার (৩৭.২ মিলিয়ন মার্কিন ডলার)
২) ল্যাবরন জেমস (৩৩.৪ মিলিয়ন মার্কিন ডলার)
৩) উসাইন বোল্ট (২৭ মিলিয়ন মার্কিন ডলার)
৪) ক্রিস্টিয়ানো রোনালদো (২১.৫ মিলিয়ন মার্কিন ডলার)
৫) ফিল মিকেলসন (১৯.৬ মিলিয়ন মার্কিন ডলার)
৬) টাইডার উডস (১৬.৬ মিলিয়ন মার্কিন ডলার)
৭) বিরাট কোহলি (১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার)
৮) রোরি ম্যাকলেরয় (১৩.৬ মিলিয়ন মার্কিন ডলার)
৯) লিওনেল মেসি (১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার)
১০) স্টেফেন কারি (১৩.৪ মিলিয়ন মার্কিন ডলার)


এ ক্যটাগরির আরো খবর..