মধুখালী প্রতিনিধি শনিবার : বজ্রপাতের হার বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রীয় ভাবে বজ্রপাত প্রতিরোধে তাল গাছ রোপনের অংশ হিসেবে গত শনিবার বেলা সাড়ে ১২টায় মধুখালীতে উপজেলা প্রশাসন, মাধমিক শিক্ষা অধিদপ্তর, এলজিইডি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এক যোগে ত্রিশ হাজার তাল বীজ রোপন করেন।
জাহাপুরে তালবীজ রোপন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধমিক শিক্ষা কর্মকতা মোহাম্মদ ইকবাল হাসান।
উপজেলা সদরে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশেসহ উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে ডুমাইন ও আড়পাড়া ইউনিয়ন পরিষদ সহ ২৬হাজার এবং উপজেলা প্রকৌশলী অধিদপ্তর ৪হাজার মোট ত্রিশ হাজার তাল বীজ রোপন করা হয়।
তাল বীজ রোপন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান মো. ইসহাক আলী মোল্যা, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাছুম জাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর, আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্যা মোঃ আবু সাঈদ সরকারী প্রধান শিক্ষক ফরিদুল মুনসুর, ম্যানেজিং কমিটির শাহ্ মো. ফারুক হোসেন, মো. আতিয়ার রহমান মোল্যা, শিক্ষক ইয়াসিন আলী, আবুল কালাম মোল্যা ও আড়পাড়া ডুমাইন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ প্রমুখ।




