× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

ডেস্ক

মেসি সফরকে কেন্দ্র করে ভারতে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
মেসি সফরকে কেন্দ্র করে ভারতে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা

লিওনেল মেসির ভারত সফর দেশের ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। তিন দিনের সফরে মেসিকে ঘিরে দর্শক-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে শুরুটা মোটেই ভালো হয়নি। বিশেষ করে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসির আগমনে ঘটে বিশৃঙ্খলা ও হট্টগোল, যা ‘জিওএটি ইন্ডিয়া ট্যুর’ নামে পরিচিত এই সফরের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে।

কলকাতায় ভিআইপি এবং সাধারণ দর্শকদের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের ঝড় উঠে। এক সময় ৮০ জনের মতো মানুষ মেসির চারপাশে ঘিরে ধরেন, যার ফলে নিরাপত্তার অভাব দেখা দেয়। মেসি অস্বস্তিকর পরিস্থিতির কারণে মাঠে এক ঘণ্টার বদলে মাত্র ২২ মিনিট ছিলেন। এই ঘটনাকে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং ‘চুরি’ হিসেবে আখ্যায়িত করেন।

অর্জুন সিং আরো অভিযোগ করেন, মেসি সফরকে কেন্দ্র করে ভারতে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা হয়েছে, যার মধ্যে রয়েছে পানির বোতলের দাম ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত পৌঁছানো। সাধারণ দর্শকদের এই দাম অত্যন্ত অসহনীয় মনে হয়েছে। তিনি ভারতের অর্থনৈতিক গোয়েন্দা বিভাগ (ইডি) ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত এই ব্যাপারে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

প্রথম দিনেই সল্টলেক স্টেডিয়ামে ঘটে যায় বিশাল বিশৃঙ্খলা। টিকিট পাওয়া সত্ত্বেও অনেক দর্শক মেসিকে দেখতে না পেয়ে হতাশ হন এবং গ্যালারিতে বোটল ছুড়ে মারতে থাকেন। গ্যালারির রেলিংয়ের গেটে তালা ভেঙে জনতা মাঠে ঢুকে পড়ে এবং কিছু সমর্থক আসবাবপত্র নিয়ে বেরিয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করতে বাধ্য হয়।

এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে মেসির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

এই সফরকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিকভাবে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মেসির ভারত সফরের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আর্থিক স্বচ্ছতার প্রশ্ন এখন প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..