× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

মেরুদণ্ডের ক্ষতি করে যে অভ্যাসগুলো

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: টানা বসে থাকা, ভারী জিনিস বহন করা ইত্যাদি মেরুদণ্ড ব্যথার কিছু কারণ। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্টে প্রকাশিত হয়েছে এমন কিছু অভ্যাসের কথা, যেগুলো মেরুদণ্ডের ক্ষতি করে।

পুরোনো জাজিমে ঘুমানো

একটি জাজিম বা ম্যাট্রেস ১০ বছরের বেশি সময় ধরে ব্যবহার করলে মেরুদণ্ডের ক্ষতি হতে পারে। তাই পুরোনো ম্যাট্রেস ব্যবহার করবেন না।

আর নতুন জাজিম বা ম্যাট্রেস কেনার আগে দেখুন এটি যেন খুব নরম বা শক্ত না হয়। মেরুদেণ্ডকে সাপোর্ট দেবে এমন ম্যাট্রেস কিনুন।

ভারী ব্যাগ বহন করা

অনেকেই এক কাঁধে ভারী ব্যাগ বহন করেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। এটি ঘাড়ে ব্যথা এবং মেরুদণ্ডে সমস্যা তৈরি করতে পারে।

উঁচু হিল পরা

খুব উঁচু হিল পরা পিঠের ওপর চাপ ফেলে। তাই এটি থেকেও বিরত থাকা প্রয়োজন।

সব সময় বসে থাকা

দীর্ঘক্ষণ বসে থাকা স্বাস্থ্যের জন্য খারাপ। এটি দীর্ঘমেয়াদিভাবে মেরুদণ্ডের ক্ষতি করে। তাই অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকলে, অন্যান্য বসার কাজ করলে আধা ঘণ্টা বা এক ঘণ্টা পরপর বিরতি দিন।

ব্যায়াম না করা

নিয়মিত ব্যায়াম করা ওজন কমায়। মেরুদণ্ডকে ভালো রাখে। ব্যায়াম না করা, সারাক্ষণ বসে থাকা এসব বিষয় মেরুদণ্ডের ক্ষতি করে।


এ ক্যটাগরির আরো খবর..