× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মেম্বার পদপ্রার্থী মোঃ মন্টু মিয়া

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

বরিশাল থেকে নিজস্ব সংবাদদাতা, মোঃ আবুল হোসেন : বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাধীন ২নং ইলুহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মন্টু মিয়া এলকায় সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত।

সে ১/১১ সময় মেম্বার ছিলো। বর্তমানে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রথমবারের নির্বাচনে মোরগ মার্কা নিয়ে নির্বাচিত হন। দ্বিতীয়বার টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন টিউবওয়েল মার্কা নিয়ে।

এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে রাস্তাঘাটের অনেক উন্নয়ন কাজ করেছেন।জনগণ যাতে রাস্তাঘাট থেকে  চলাচল করতে পারে সেজন্য তিনি কালভার্ট, পুল ও সাঁকো দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছেন অকল্পনীয়।

তার আমলে এলাকার যা উন্নয়ন হয়েছে অন্য আমলে এ ধরনের উন্নয়ন আর কখনো হয়নি। মানুষ  যেকোনো দিক চলাফেরা করতে পারছেন।এলাকায় কারো সাথে কোনো সমস্যা হলে পুলিশ বা আদালতে যেতে হয়নি কোনো লোককে। বিচার-ব্যবস্থা করে এলাকায় বসেই তা মীমাংসা করে দেন তিনি। তার আমলের আগে নির্বাচিত একজন মেম্বার ছিলো।

সে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে বিচারের নামে প্রহসন চালিয়েছেন। বোনকে দিয়ে ভাইয়ের নামে নারী নির্যাতন মামলা দায়ের করেছেন বলে এলাকার মানুষ অভিযোগ করেন।কিন্তু এই আমলে এলাকায় কোনো মামলা-মোকদ্দমা হয়নি,

আমরা এখন খুব শান্তিতে বসবাস করছি বলে তারা জানান।মেম্বার পদপ্রার্থী মোঃ মন্টু মিয়া জানান, জনগণের ভালোবাসায় আমি একনাগাড়ে দুইবার নির্বাচিত হয়েছি।

আমি শতভাগ আশাবাদী, এবারও তাদের ভালোবাসা নিয়ে ইন্শাল্লাহ নির্বাচিত হবো। নির্বাচিত হয়ে আগের মতোই এলাকার সার্বিক উন্নয়নে মরার আগ পর্যন্ত কাজ করে যাবো।


এ ক্যটাগরির আরো খবর..