× Banner
সর্বশেষ
শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক

ডিসেম্বরের শেষ সপ্তাহে উদ্বোধন মেট্রোরেলের

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/metro-rail.jpg

আসন্ন ডিসেম্বরের শেষ সপ্তাহে রাজধানীতে মেট্রোরেলের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

আজ ২৩ নভেম্বর বুধবার রাজধানীর একটি হোটেলে ঢাকা মেট্রোরেলের ডিপো এলাকার ভূমি উন্নয়নে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

এম এ এন ছিদ্দিক বলেন, দেশের প্রথম মেট্রোরেল ডিসেম্বরের শেষ সপ্তাহে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। প্রথম ধাপে ১১ দশমিক ৭৩ কিলোমিটার ভায়াডাক্ট খুলে দেওয়া হবে। এ পথে ৯টি স্টেশন রয়েছে। ইতোমধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নির্মাণসামগ্রী সরানো হয়েছে।

এ দিন চুক্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ও টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মাসাকাজু কনিশী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, চুক্তিতে প্যাকেজ-১ এর আওতায় ৬০৭ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ৮৮ দশমিক ৭১ একর এলাকার ভূমি উন্নয়ন করা হবে। এ চুক্তি বাস্তবায়নে সরকার দেবে ৮১ কোটি ৮৩ লাখ টাকা এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) দেবে ৫২৫ কোটি ৮২ লাখ টাকা। চুক্তি বাস্তবায়নে ৯১০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন এমআরটি লাইন-১ এর প্রকল্প পরিচালক আবুল কাশেম ভূঁইয়া, পরিকল্পনা বিভাগের সচিব মামুন-আল রশিদ, বাংলাদেশে নিযুক্ত জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি টমোহাইড।


এ ক্যটাগরির আরো খবর..