শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত ‘মেজর জেনারেল (অবঃ) সি. আর. দত্ত বীরউত্তম এর ৯০তম শুভ জন্মবার্ষিকী’ অনুষ্ঠান।
আগামী ৩ ফেব্রুয়ারি ২০১৭, বিকাল ৪.৩০টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) সি. আর. দত্ত বীরউত্তম এর ৯০তম শুভ জন্মবার্ষিকী উৎসব অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত এবং বিশেষ অতিথি হিসেবে সেক্টর কমান্ডারর্স ফোরাম এর সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) কে. এম. সফিউল্লাহ বীরউত্তম মহতী এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সমাজের সকলস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন।