× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মুস্তাফিজ নেই সাসেক্সের স্কোয়াডের

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: হ্যাম্পশায়ারের বিরুদ্ধে খেলানো হবে  মুস্তাফিজুর রহমানকে ব্যথানাশক ইনজেকশন বা ওষুধ দিয়ে হোভে আজ র‍য়্যাল লন্ডন ওয়ানডে কাপে এমন ধারণা করা হচ্ছিল। কিন্তু ঝুঁকি নেয়নি সাসেক্স।

হ্যাম্পায়ারের বিপক্ষে বাঁহাতি এ পেসারকে স্কোয়াডে রাখেনি সাসেক্স। মঙ্গলবার ১৩ জনের স্কোয়াডে ঘোষণা করে সাসেক্স। সেখানে মুস্তাফিজের নাম নেই। স্কোয়াডে একটি পরিবর্তন আনা হয়েছে। ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট নেওয়া বাঁহাতি পেসার জর্জ জার্টন স্কোয়াডে ফিরেছেন।

বাম কাঁধের চোটে গ্লস্টারশায়ারের বিপক্ষে গত ২৪ জুলাইয়ের ম্যাচটি মিস করেন মুস্তাফিজ। বাংলাদেশের তরুণ পেসার মঙ্গলবার ইউনিভার্সিটি অব গ্রিনউইচের অর্থোপেডিক সার্জন টনি কোচারের সঙ্গে দেখা করেছেন। এমআরআই রিপোর্ট অনুযায়ী, মুস্তাফিজের কাঁধের স্ল্যাপেই সমস্যা ধরা পড়েছে। চিকিৎসার ভাষায় যেটাকে বলে ‘সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র’।

ব্যথানাশক ওষুধ দিয়ে সাময়িক সময়ের জন্য হয়তো মুস্তাফিজকে পাওয়া যাবে। তবে দীর্ঘ সময়ের জন্য মুস্তাফিজের অস্ত্রোপচার বাধ্যতামূলক! সাসেক্স কর্তৃপক্ষকে ওষুধ দিয়ে মুস্তাফিজকে না খেলানোর নির্দেশনা দিয়েছিল বিসিবি। সেই মোতাবেক মুস্তাফিজকে নজরে রাখছে সাসেক্স।


এ ক্যটাগরির আরো খবর..