× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় দূতকে তলব ঢাকার ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মুসলিমদের নির্মূল করার ছকে সফল চীন সরকার

Dutta
হালনাগাদ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
মুসলিমদের নির্মূল করার ছক

চীনের শিনজিয়াং প্রদেশের উইঘুর এলাকায় মুসলিমদের বাস। এই এলাকায় মুসলিমদের নির্মূল করার যে ছক তিনি কষেছিলেন তাতে দারুণ ভাবে সফলতা লাভ করছে চীন সরকার।

এই প্রদেশে মুসলিম সম্প্রদায়ের উপর নানাভাবে চীন সরকার অত‍্যাচার চালিয়ে এসেছে। চীন থেকে তাদের সম্পূর্ণ রূপে নির্মূল করার জন্য নানা ধরনের ফন্দি এটেছে চীন সরকার জিনপিং। তবে বর্তমানে তাঁর এক পরিকল্পনা মাস্টারস্ট্রোকের মত কাজ করছে।

চীনের শিনজিয়াং প্রদেশ থেকে প্রায় ৮০ লক্ষেরও বেশি উইঘুর মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে শিক্ষা প্রশিক্ষণের কারণে আটকে রেখে চলছে অত‍্যাচার। অভিযোগ উঠেছে, পরিকল্পনা অনুযায়ী জোর করে এই সম্প্রদায়ের মহিলাদের গর্ভপাত করানো হচ্ছে। যাতে করে সন্তান জন্মাতে না পারায় ধীরে ধীরে তাদের বংশ লোপ পায়।

রিপোর্ট থেকে জানা গেছে, ২০১৬ সাল থেকে ২০১৮ সালের মধ্যে চীন প্রশাসনের এই পাশবিক কর্মকাণ্ড আরও বহুগুণ বেড়েছে। যার প্রভাব দেখা দিচ্ছে উইঘুর মুসলিমদের মধ্যে। চীন সরকারের এই পরিকল্পনায় শুধুমাত্র ২০১৮ সালেই উইঘুর মুসলিমদের সন্তান জন্মানোর হার প্রায় এক-তৃতীয়াংশ কমেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, চীনের শিনজিয়াং প্রদেশে আগে প্রতি এক লক্ষের মধ্যে ৫০ জন মহিলা বন্ধ্যাত্বের শিকার হচ্ছিলেন। তবে বর্তমানে সেই সংখ্যা গিয়ে পৌঁছেছে ২৫০ জনে।

যদিও এরকম সমস্ত অভিযোগ অস্বীকার করে শিনজিয়াং সরকার বলেছে, কোন পূর্ব পরিকল্পনা নয়, পরিবার পরিকল্পনার স্বার্থেই এই ফলাফল প্রকাশ হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..