× Banner
সর্বশেষ
সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন জাতীয় সংসদ থেকেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই – স্বরাষ্ট্রমন্ত্রী জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে

মুসলিম বিরোধী বক্তব্য: ট্রাম্প-হিলারির পাল্টা আক্রমণ চলছে

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

নিউজ ডেস্কঃ মুসলিম বিরোধী বক্তব্যের জের ধরে ট্রাম্প ও হিলারি ক্লিনটনের মধ্যে কথায় আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। বিরূপ মন্তব্য করে অন্যকে আঘাত করা যুক্তরাষ্ট্রের নীতি ও আদর্শের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন।

এর কয়েক ঘণ্টা পরই হিলারির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে পাল্টা বক্তব্য দেন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ট্রাম্প। মুসলিম বিদ্বেষী বক্তব্যের কারণে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দা ও আন্দোলন অব্যাহত রয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রে ওকলাহোমা রাজ্যের টুলসায় একটি জনসমাবেশে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। বক্তব্যের শুরুতেই রিপাবলিকান দলের পক্ষে মনোনয়ন প্রত্যাশী ট্রাম্পকে আক্রমণ করেন হিলারি।

একটি জাতিগোষ্ঠীকে উল্লেখ করে বৈষম্যমূলক মন্তব্য করা একজন নেতার পক্ষে কোনভাবেই শোভন নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘মার্কিন সমাজ ঐক্যে ও সমন্বয়ে বিশ্বাসী। এ সমাজের উন্নয়ন, আন্দোলন বা যুদ্ধ কোনকিছুই মুসলমানদের বাদ দিয়ে সম্ভব নয়। আমরা সবাই জানি, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে মুসলমান মার্কিনরা একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের আঘাত করে এ ধরণের কটু বক্তব্য দেয়ার আগে ট্রাম্পের আরেকটু চিন্তা করা উচিত ছিলো।’

এই বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় হিলারির ওপর পাল্টা আক্রমণ করেন ট্রাম্প। আইওয়া অঙ্গরাজ্যের ডেস ময়েনেসের এক মনোনয়ন সভায় ট্রাম্প বলেন, তাকে নিয়ে ভাববার আগে ডেমোক্রেট নেত্রীর ভাবা উচিত ছিলো তার নিজের বিরুদ্ধে কতবার আইন ভঙ্গের অভিযোগ উঠেছে।

তিনি বলেন, ‘আমি সবার ক্ষেত্রে ন্যায়সঙ্গত মতামত দেয়ার চেষ্টা করি। হিলারির ক্ষেত্রেও তাই। কিন্তু আমার এই ডেমোক্রেট বন্ধু বোধহয় ভুলে গেছেন ব্যক্তিগত ই-মেইলের জের ধরে তাকেও কয়েকবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে। এটা আমার কথা নয়। দেশের নামীদামী আইনজীবীরা তার বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন।’

ট্রাম্প যখন আইওয়ায় এমন বক্তব্য রাখছেন, তখন নিউইয়র্কে তার বিরুদ্ধে আন্দোলন করছে শতশত মানুষ। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ঐক্য ও সম্প্রীতির অমর্যাদা করেছেন বলে অভিযোগ করে আন্দোলনকারীরা।

ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ বিন তালাল। শুক্রবার এক টুইটার বার্তায় তিনি বলেন, জাতিবিদ্বেষী মন্তব্যের দায়ে রিপাবলিকানদের উচিত ট্রাম্পকে মনোনয়ন না দেয়া।

শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকানদের মধ্যে তলে তলে ট্রাম্পের মনোনয়ন বাতিলের বিষয়ে আলোচনা চলছে। তবে এসময়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন আরেক রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী বেন কারসন।

তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নেয়া হলে অনেক গুরুত্বপূর্ণ মানুষের ভোট হারাবে রিপাবলিকান দল। ট্রাম্পের মনোনয়ন বাতিল করা হলে দল ছাড়ারও হুমকি দেন কারসন।

এদিকে, ট্রাম্পের যুক্তরাজ্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি সম্বলিত পিটিশনে এখন পর্যন্ত সই করেছেন পাঁচ লাখের বেশি ব্রিটিশ নাগরিক। যদিও এর আগে পার্লামেন্টে এই দাবি নাকচ করে দেন ব্রিটিশ এমপি ও রাজস্ব বিভাগের প্রধান জর্জ অসবর্ন।


এ ক্যটাগরির আরো খবর..