× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

পিআইডি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুম্বাইয়ে কূটনৈতিক সংবর্ধনা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
মুম্বাইয়ে কূটনৈতিক সংবর্ধনা

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন মহান স্বাধীনতার ৫৪তম বার্ষিকী এবং জাতীয় দিবস উদ্‌যাপন করেছে। এই উপলক্ষ্যে মুম্বাইয়ের হোটেল তাজ মহল প্যালেসে কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহারাষ্ট্র সরকারের পক্ষে সংবর্ধনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব ও প্রধান রাষ্ট্রাচার কর্মকর্তা মিজ মনিষা পাটানকর মাহেশকর।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় অনুষ্ঠানে মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ- হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী এবং তাঁর স্পাউস মোহাম্মদ শফিউল্লাহর সাথে কেক-কাটা এবং আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন।

মহারাষ্ট্র সরকারের প্রধান অতিরিক্ত মুখ‍্যসচিব ও প্রধান রাষ্ট্রাচার কর্মকর্তা ভাষণে সুপ্রাচীন সভ্যতার সূচনালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে যে গভীর সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান তার ওপর আলোকপাত করেন তিনি আশা ব্যক্ত করেন যে, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনাগত সময়ে আরো জোরদার হবে।

বাংলাদেশ উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী তাঁর স্বাগত বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ, বীরাঙ্গনা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, তিনি বাংলাদেশে ন্যায়বিচার ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জুলাই-আগস্ট ২৪’র গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

উপ-হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন, প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী  প্রফেসর মুহাম্মদ ইউনুস বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। তিনি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে মুম্বাই ও উদীয়মান শিল্পকেন্দ্র গুজরাটের বিভিন্ন ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতার অপার সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠানে মহারাষ্ট্রে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, মুম্বাইভিত্তিক ভারতের স্বনামধন্য ব্যবসায়ী ও চেম্বার নেতৃবৃন্দ, ভারতের বর্ষীয়ান সামরিক কর্মকর্তাবৃন্দ, মহারাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, শিল্পী, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিবারসহ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..