মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর মহাবিদ্যালয় নতুন ভবনের নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ভবনের নাম ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
এ সময় সেখানে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, মহাজনপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুর রহমান, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।