× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার’

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

মুজিবনগর সরকার কোনো বিপ্লবী বা অস্থায়ী সরকার নয়। এটি বাংলাদেশের প্রথম সরকার। যে সরকারের হাত ধরে দীর্ঘ নয় মাসের সংগ্রামের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছিল।’

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে আওয়ামী লীগের সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার সময় বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করা হলেও তাকে সরকার প্রধান হিসেবে ঘোষণা দেওয়া বাংলাদেশ সরকারের রূপরেখায় ১৯৭১’র ১০ এপ্রিল পর্যন্ত স্পষ্ট ছিল না। ১৭ এপ্রিল সরকারের শপথ অনুষ্ঠানেই বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ ও গৃহীত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং অসম্প্রদায়িক চেতনায় উন্নত দেশ গড়ার। তিনি আমাদের একটি স্বাধীন দেশ, পতাকা ও সংবিধান দিয়েছিলেন। অথচ তার দেখানো স্বপ্ন বাস্তবায়নের আগেই তাকে হত্যার মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক মুক্তির গতিকে থামিয়ে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর গত ৭ বছরে দেশ মধ্যআয়ের দেশে পরিণত হয়েছে। মাথাপিছু আয় ৬ শ ডলার থেকে বেড়ে হয়েছে ১৪শ ডলার। দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালে বাংলাদেশ মধ্যমআয়ের দেশ ও ২০৪১ সালে হবে বিশ্বের ধনী তালিকার একটি দেশ।

এছাড়া সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন


এ ক্যটাগরির আরো খবর..