× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

মুজিবনগর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২৮/০৩/১৬) :আগামী ৩১ মার্চ মেহেরপুরের মুজিবনগর উপজেলার চারটি ইউনিয়নে হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। বড় দু’টি দলেই দলীয় প্রার্থীর পাশাপাশি রয়েছে বিদ্রোহী প্রার্থী। নির্বাচনকে ঘিরে এসব প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী, কর্মী, সমর্থক ও ভোটারদের মাঝে বাড়ছে উদ্বেগ, উৎকন্ঠা। বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন করার জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে ভোটের চুল চেরা বিচার বিশ্লেষন। মুজিবনগর উপজেলার চারটি ইউনিয়নে মোট ১৯ জন চেয়ারম্যান প্রার্থী, ১২৫ জন সাধারন সদস্য ও ৪২ জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে লড়বেন।
মুজিবনগর উপজেলার সাধারণ ভোটাররা জানান, গরীব-দুখি মানুষের পাশে থেকে যারা কাজ করবে সৎ ও যোগ্য প্রার্থী দেখেই তাদের ভোট দেবো। যুবসমাজকে যারা বিপদের হাত থেকে রক্ষা করবে তাদেররকে দেখে শুনে বুঝে ভোট দিয়ে জয়যুক্ত করবো।
মুজিবনগর বাগোয়ান ইউনিয়নের আাওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আয়ুব হোসেন জানান, বিগত সময়ে আমি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি, জনগন আমার সাথে আছে,পাশের বিষয়ে আমি শত ভাগ আশাবাদি
মুজিবনগর দারিয়াপুর ইউনিয়ন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তৌফিকুল ইসলাম বারী বকুল জানান, দলীয় ভাবে আমি মানোনয়ন পাইনি । তবে এলাকার মানুষ আমার পাশে আছে এই নির্বাচনে আমি জয়লাভ করবো।
মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন বিএনপি সমর্থীত চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম জানান, ইউনিয়ানের সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচনে নিয়ে এসেছে। নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নের পাশাপাশি যুবসমাজকে বিপদের হাত থেকে রক্ষা করবো।
এদিকে ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হাদি।


এ ক্যটাগরির আরো খবর..