× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

পিঁ আই ডি

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণ করা হবে -পরিবেশমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
made self-sufficient

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে। এ হাসপাতালে সকল ধরনের চিকিৎসা সেবা দেয়ার সুযোগ তৈরি করা হবে যাতে কোনও রোগীকে অন্যকোনো হাসপাতালে রেফার করার প্রয়োজন না হয়। রোগী ভর্তির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এ হাসপাতালকে পর্যায়ক্রমে ১ হাজার শয্যার হাসপাতালে রূপান্তর করার উদ্যোগ নেয়া হবে।  বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

শনিবার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তৃতাকালে পরিবেশমন্ত্রী ও মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে যাত্রাবাড়ী দিয়ে প্রবেশ করা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রোগীদের ১ম হাসপাতাল উল্লেখ করে মন্ত্রী বলেন, এ হাসপাতালের উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হবে। এখানের সকল অবকাঠামো যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় তার উদ্যোগ নেয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও আনুষঙ্গিক জনবল পদায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত চিকিৎসকগণ থোরাসিক সার্জারি, নিউরো সার্জারি বিভাগ স্থাপন ও একজন অনকোলজিস্ট পদায়নের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলে মন্ত্রী এ হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সভায় মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, চিকিৎসকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

মন্ত্রী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে করণীয় বিষয়ে পরিকল্পনা ১ মাসের মধ্যে জমা দেয়ার অনুরোধ জানান। তিনি কর্তৃপক্ষকে হাসপাতাল প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণে সবুজায়ন এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।


এ ক্যটাগরির আরো খবর..