× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

মুক্তিযুদ্ধ মঞ্চের দায়িত্বে যুবলীগের দুই নেতা

Dutta
হালনাগাদ: শনিবার, ২৯ মে, ২০২১

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর :
‌‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন-ই আমাদের অঙ্গিকার’ এই শ্লোগান নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ-এর লক্ষ্মীপুর জেলা শাখার কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
আজ শনিবার (৫ মে) ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আ.ক.ম জামাল উদ্দিন।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ২ বছরের জন্য মুক্তিযুদ্ধ মঞ্চ লক্ষ্মীপুর জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ মমিন উল্ল্যাহ কে সভাপতি এবং চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজকে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিয়াজ বলেন,
মুক্তিযুদ্ধের চেতনা যেন আরো হাজারো বছর স্বমহিমায় এবং স্বগৌরবে বাংলাদেশের মাটিতে অটুট থাকে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বজায় রাখতে এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর আদর্শে বাংলাদেশ গড়ার লক্ষে এই মুক্তিযুদ্ধ মঞ্চ। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার প্রজন্মকে এক সুঁতোয় গাঁথা ও মুক্তিযুদ্ধ মঞ্চ এর অন্যতম প্রধান লক্ষ্য।
লক্ষ্মীপুর জেলা নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আরিফ হোসেন চৌধুরী পলাশ , যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাসেল , সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান , দপ্তর সম্পাদক আমজাদ হোসেন বাবু , প্রচার সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..