× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

শার্শা প্রতিনিধি

মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

যশোরের শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামে মুক্তিপণের দাবিতে সজীব হোসেন নামে এক যুবককে মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (১৩ মার্চ) সকালে নাভারণে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছাঃ শিরিনা খাতুন জানান, তার ছেলে সজিব হোসেন গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেলে বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের নতুন পাড়া এলাকায় নিজ বাসভবনে অবস্থানকালে কয়েকজন মাদক ব্যবসায়ী ও এজাহারনামীয় আসামি তাদের বাড়িতে এসে তাকে অপহরণ করে নিয়ে যায়।
এ সময় তার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। যা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে মারধর করে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। অপহরণের পরের দিন তারা জানতে পারেন-গুরুতর আহত অবস্থায় সজিবকে কে,বা কারা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ ঘটনায় তিনি একই এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ি উজ্জল হোসেন, শাহ-আলম, হাসান, মনির হোসেন ও নাজমুল হোসেনকে আসামী করে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।
কিন্তু ঘটনা প্রায় একমাস হতে চললেও এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বরং মামলার আসামিরা আটক না হওয়ায় তারা বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য তাদেরকে হুমকি দিচ্ছে। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ অবস্থায় যশোরের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..