× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

মীর কাসেমের রায়ের অনুলিপি কাশিমপুর কারাগারে

admin
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রায়ের অনুলিপিটি কাশিমপুর কারাগারে পৌঁছে। মীর কাসেম বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।

কাশিমপুর কারাগার-২ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত পৌনে ১টার পর পুলিশের দুটি পিকআপভ্যানের প্রহরায় একটি মাইক্রোবাসে করে রায়ের অনুলিপিটি সেখানে নেওয়া হয়। এ সময় সাংবাদিকরা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে কারা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে মীর কাসেমের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে রায়ের অনুলিপি সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার মেহেদী হাসান ট্রাইব্যুনালে নিয়ে যান। এ ছাড়া রায়ের একটি করে অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং ঢাকা জেলা প্রশাসকের কাছেও পাঠানোর কথা রয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি শেষে মঙ্গলবার সকালে মীর কাসেমের ফাঁসি বহাল রেখে রায় ঘোষণা করেন। এর পরপরই বিকেল সোয়া ৫টার দিকে ২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি নিজে রায় লেখার পর অন্য বিচারপতিরা এতে একমত পোষণ করে স্বাক্ষর করেন।


এ ক্যটাগরির আরো খবর..