× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আসছে

admin
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানি করবে বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই হয়েছে। রবিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের মধ্যে এক বৈঠকে এ চুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. কায়কোবাদ এবং মিয়ানমারের পক্ষে দেশটির রাইস ফেডারেশনের (এমআরএফ) ভাইস প্রেসিডেন্ট মি. অং থান উ

খাদ্য মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার গোলাম রব্বানী ও বৈঠক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৈঠক সূত্র জানিয়েছে, মিয়ানমার প্রাথমিকভাবে বাংলাদেশে এক লাখ টন চাল রফতানি করতে সম্মত হয়েছে। যদিও বাংলাদেশ ১০ লাখ টন চাল আমদানির প্রস্তাব দেয়। প্রতি টন চালের দাম পড়বে ৪৪৫ ডলার।

আরও জানা গেছে, চুক্তি অনুযায়ী উভয় দেশের প্রতিনিধি দল ১০ দিনের সময় পেয়েছে। এ সময়ের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মিয়ানমারের প্রেসিডেন্টের সম্মতি নেবে নিজ দেশের প্রতিনিধি দল। পরে চুক্তি অনুযায়ী চাল আমদানি করা হবে।

উল্লেখ্য, গত শনিবার চাল রফতানির চুক্তি করতে ঢাকায় আসে মিয়ানমারের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার দলটির সদস্যরা দিনব্যাপী বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে।


এ ক্যটাগরির আরো খবর..